আইনকানুন একাডেমি

/100
1

Model test [25]

এটি ২৫ নং পূর্ণাঙ্গ মডেল টেস্ট; যা কিনা আইনের ধারাপাত মডেল টেস্ট বুক এর ২৫ নং টেস্টটির অবিকল অনুরূপ। আরো জ্ঞাতব্য যে, এই টেস্টটি মূলত বিগত সালে প্রশ্ন আসেনি, কিন্তু গুরুত্বপূর্ণ - এমন ধারাসমূহের ওপরে প্রধানত জোর দিয়ে তৈরি করা প্রশ্ন এবং এটি আসন্ন ২০২৫ সালের এমসিকিউ পরীক্ষায় কমন পাবার ক্ষেত্রে অত্যন্ত উপযোগী একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 100

1. দণ্ডবিধি অনুসারে Adulteration of drugs অপরাধের সর্বোচ্চ শাস্তি কত?

2 / 100

2. আদালতের এখতিয়ার সম্পর্কে আপত্তি দেওয়ানি কার্যবিধির কোন ধারা অনুযায়ী করা যায়?

3 / 100

3. ‘ক’ একটি বাড়ি ১ লক্ষ টাকায় ‘খ’ এর নিকট বিক্রয় করতে চুক্তি করে। পরদিন ঘূর্ণিঝড়ে বাড়িটি ধ্বংস হয়ে যায়। এক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক হবে? [জুডি. : ২০১৩]

4 / 100

4. একটি দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে ফিরিস্তি ফরম কী?

5 / 100

5. তামাদি আইনের ২০ ধারা প্রযোজ্য হতে পারে শুধুই —

6 / 100

6. ‘জনশৃঙ্খলা বিরোধী অপরাধ’ দণ্ডবিধির কোন অধ্যায়ে বর্ণিত আছে?

7 / 100

7. The burden of proof in a suit or proceeding lies on that person who would fail if no evidence at all were given on either side.- এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

8 / 100

8. আত্মীয়তা সম্পর্কে অভিমত সাক্ষ্য আইনের কোন ধারামতে প্রাসঙ্গিক?

9 / 100

9. বাদী সমনের জন্য খরচ প্রদান না করায় খারিজ আদেশ হলে তা রদ করার জন্য তামাদির মেয়াদ কতদিনের?

10 / 100

10. ফ্রেন্ডলি স্যুটের [বন্ধুত্বপূর্ণ মোকদ্দমায়] ক্ষেত্রে বিচার্য বিষয় গঠনের পদ্ধতিগত বিধান কোথায় বর্ণিত রয়েছে?

11 / 100

11. কোনো জজ, ম্যাজিস্ট্রেট, আদালতের কর্মকর্তা, উকিল প্রমুখ ব্যক্তিগণ দেওয়ানি পরোয়ানার অধীনে গ্রেফতার থেকে অব্যাহতি পেতে পারেন কোন শর্তে বা পরিস্থিতিতে?

12 / 100

12. কোনো একতরফাভাবে প্রদত্ত নিষেধাজ্ঞার আদেশ কখন vacated হতে পারে?

13 / 100

13. রহিমা সদ্য তালাক প্রদান করা স্বামীর বিরুদ্ধে নাবালক সন্তানের খোরপোষের দাবিতে একটি পারিবারিক মোকদ্দমা করেছে শফিকের বিরুদ্ধে। শফিক তার জবাবে বিবাহ, তালাক এবং সন্তানের দাবি অস্বীকার করেনি, কিন্তু খোরপোষের বিষয়ে বলেছে যে ইতিমধ্যে নিয়মিতভাবে খোরপোষ পরিশোধ করে আসছে তালাকের সময় থেকে বর্তমান সময় পর্যন্ত। এক্ষেত্রে উক্ত সন্তান যে শফিক ও রহিমার - এ বিষয়ে নিচে বর্ণিত কোন কারণে আদালতে কোনো প্রমাণের প্রয়োজন পড়ে না?

14 / 100

14. রায়ের পূর্বে বিবাদীকে গ্রেফতার করার প্রয়োজনে আদালত নির্ধারিত জামানত দেবার আদেশ পালন না করলে আদালত সর্বোচ্চ ৬ মাসের দেওয়ানি কারাগারে আটক রাখতে পারেন। কিন্তু কোন বিশেষ ক্ষেত্রে এটি ৬ সপ্তাহের অধিক হবে না?

15 / 100

15. ফৌজদারি কার্যবিধি অনুসারে -“offence” means any ..... ...... made punishable by any law for the time being in force - শুণ্যস্থানে কী বসবে?

16 / 100

16. Indecent and scandalous questions- সম্পর্কে জেরা করার বিধান বিষয়ে সাক্ষ্য আইনের কোন ধারায় বিধান রয়েছে?

17 / 100

17. ‘চরিত্র’ শব্দটির সংজ্ঞা সাক্ষ্য বা ব্যাখ্যা আইনের কোন ধারায় দেওয়া আছে?

18 / 100

18. বেআইনি শ্রমে বাধ্য করা কোন আইনের কোন ধারার বিষয়বস্তু?

19 / 100

19. ফৌজদারি কার্যবিধির পঞ্চম তফসিলে থাকা ফরমগুলো কোন ধারার বিধানবলে প্রণীত বলে উল্লেখ রয়েছে?

20 / 100

20. একজন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার অধস্তন ম্যাজিস্ট্রেটগণের বসার সময়, স্থান বা বিচার্য বিষয়ের শ্রেণি সম্পর্কে বিধি প্রণয়ন করতে পারেন - এই ক্ষমতা ফৌজদারি কার্যবিধির কোথায় বর্ণিত আছে?

21 / 100

21. করিম ও তার অপর ৪ জন সঙ্গী মঈন এর নিকট থেকে পাঁচ লক্ষ টাকা কেড়ে নেয়। এটিকে নিচের কোন অপরাধের আওতায় পড়ে?

22 / 100

22. In criminal proceedings against any person, the husband or wife of such person, respectively, shall be a competent witness- এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

23 / 100

23. মাতাল অবস্থায় থাকার কারণে কেউ কোনো দোষ স্বীকারোক্তি করেছে - এই অজুহাতে কোনো স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক হবে না - এটি সাক্ষ্য আইনের কত ধারায় বলা আছে?

24 / 100

24. দলিল দাখিল, আবিষ্কার ইত্যাদি উদ্দেশ্যে সমন দেবার ক্ষমতা দেওয়ানি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

25 / 100

25. যেসকল দরখাস্ত দাখিলের মেয়াদ সম্পর্কে কোথাও কোন বিধান করা নেই, সেসকল দরখাস্ত করার ক্ষেত্রে তামাদির সময়সীমা হবে -

26 / 100

26. স্বীকৃতির সংজ্ঞায় ২০২২ সালের সাক্ষ্য আইনের সংশোধনীতে নিচের কোন বিষয়টি যুক্ত করা হয়েছে?

27 / 100

27. খুনের উদ্যোগের ফলে কেউ আঘাতপ্রাপ্ত হলে সর্বোচ্চ সাজা দণ্ডবিধি অনুযায়ী নিচের কোনটি?

28 / 100

28. কোনো ফৌজদারি আপিল আদালত আপিল সরাসরি খারিজ করার পূর্বে নিম্ন আদালতের নথি তলব করবেন - এটি .... ?

29 / 100

29. চোরাই মাল কেউ অসাধুভাবে গ্রহণ করলে তার সর্বোচ্চ শাস্তি সাধারণভাবে নিচের কোনটি?

30 / 100

30. ‘ক’ দণ্ড বিধির ৩২৫ ধারার অধীন গুরুতর আঘাত করার অপরাধে চার্জে অভিযুক্ত হলো। সে প্রমাণ করল যে, সে মারাত্মক ও আকস্মিক উস্কানিতে উক্ত কাজ করেছিল। এক্ষেত্রে তাকে দণ্ডবিধির কোন ধারার অধীনে দণ্ডিত করা যেতে পারে?

31 / 100

31. দলিল সংশোধন [Rectification] বিষয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় উল্লেখ আছে— [জুডি. : ২০১১]

32 / 100

32. দণ্ডবিধি অনুসারে - Whoever causes bodily pain, disease or infirmity to any person is said to cause .... - শুণ্যস্থানে কী বসবে?

33 / 100

33. তামাদির মেয়াদ উত্তীর্ণ হবার শেষ দিন শুক্রবার হলে তার পরিণতি কী হবে?

34 / 100

34. স্বামী বা স্ত্রী’র জীবদ্দশায় পুনরায় বিবাহ করার সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি হতে পারে?

35 / 100

35. রাষ্ট্রবিরোধী অপরাধের মামলার ক্ষেত্রে কার অনুমতি সাপেক্ষে মামলা দায়ের করতে হয়?

36 / 100

36. সমন জারিতে প্রাপ্তিস্বীকারমূলক স্বাক্ষরের বাধ্যবাধকতা কোন বিধিতে বর্ণিত আছে?

37 / 100

37. মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে যদি কোনো নিরপরাধ মানুষের মৃত্যুদণ্ড হয় তাহলে উক্ত মিথ্যা সাক্ষ্যদানকারীর সর্বোচ্চ শাস্তি কী হতে পারে?

38 / 100

38. প্রতারণামূলক উদ্দেশ্যে সরকারি কর্মচারী কতৃর্ক ব্যবহৃত পোশাক পরিধান করা বা প্রতীক ধারণ করার সর্বোচ্চ সাজা কত?

39 / 100

39. বিচ্যুতি বলতে আপনি নিচের কোনটি বোঝেন?

40 / 100

40. কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানার গ্রেফতারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের কাছে ২৪ ঘণ্টার ভেতরে হাজির হবার ক্ষেত্রে কোন সময়টুকু বাদ দিয়ে গণনা করতে হবে?

41 / 100

41. সাক্ষীকে প্রশ্ন করার ক্ষেত্রে আদালত কোন ধারাবলে এমনকি কোনো অপ্রাসঙ্গিক [irrelevant] প্রশ্নও জিজ্ঞাসা করতে পারেন?

42 / 100

42. সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড প্রদান করা যাবে সংক্ষিপ্ত বিচারে - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

43 / 100

43. অপরাধমূলক বলপ্রয়োগ অথবা আক্রমণের অপরাধে একজন অপরাধীকে সর্বোচ্চ কত টাকা অর্থদণ্ড দেওয়া যেতে পারে?

44 / 100

44. পূর্ববর্তী দণ্ড অথবা খালাস প্রাপ্তির বিষয়টি আদালতে কয়ভাবে প্রমাণ করা যায়?

45 / 100

45. যদি আদালত শুধুমাত্র জরিমানা আরোপ করে এবং উক্ত জরিমানা প্রদানের ব্যর্থতার কারণে দণ্ড আরোপ করলে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে সাধারণভাবে আপিল চলবে না - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

46 / 100

46. একটি দায়রা জজের রায়ের কপির জন্য আসামি পক্ষ আবেদন করলে তা কিভাবে দিতে হবে?

47 / 100

47. দেওয়ানি কার্যবিধিতে সালিশ বা Arbitration এর বিধান কোন ধারায় বর্ণিত আছে?

48 / 100

48. একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক কোনো রেকর্ডকৃত এবং নিয়ম অনুযায়ী স্বাক্ষরিত কোনো আসামির দোষ স্বীকারোক্তির নথি প্রসঙ্গে অন্য একটি আদালত আইনত কোন ধরনের অনুমান করবেন?

49 / 100

49. ক, খ এর বৈধ চলাচলের রাস্তার অর্ধেক অংশে নতুন বাড়ি নির্মাণ করেন এবং উক্ত পথ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। এক্ষেত্রে The Specific Relief Act, 1877 অনুসারে খ এর সর্বোত্তম প্রতিকার কী? [জুডি. : ২০২৪]

50 / 100

50. কোনো দলিল দাখিলের জন্য আহুত লোক সম্পর্কে নিচের কোনটি সঠিক?

51 / 100

51. বাদী মোকদ্দমার দাবি প্রতিষ্ঠায় ব্যর্থ হলে বিবাদী কতটি ক্ষেত্রে ক্ষতিপূরণের দাবি করে আদালতে দরখাস্ত করতে পারে?

52 / 100

52. দায়রা জজ কর্তৃক প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল সংক্রান্ত তামাদির বিধান The Limitation Act, 1908 এর কত Article এ বর্ণিত আছে? [জুডি. : ২০১৫]

53 / 100

53. কোনো বাদী বা বিবাদী মহিলার বিবাহের কারণে মোকদ্দমাটি ....।

54 / 100

54. ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তি মৃত্যুর কারণ অনুসন্ধান করতে অতিরিক্ত তদন্ত করবেন কখন?

55 / 100

55. ‘ক’ ১০০ মন গম ‘খ’ এর নিকট বিক্রয় করার চুক্তি করে। কোনো কারণ ব্যতিরেকেই উক্ত গম ‘খ’ কে সরবরাহ করা হয় নাই। ‘খ’ এর প্রতিকার কী? [জুডি. : ২০১৩]

56 / 100

56. শফিক শান্তিপূর্ণভাবে ও প্রকাশ্যভাবে বিশ বৎসর ধরে একটি সুখাধিকার ভোগ করেছে দাবি করিয়া মোকদ্দমা দায়ের করে। কিন্তু বিবাদী প্রমাণ করে যে, ঐ বিশ বৎসরের মধ্যে বাদী একবার এই অধিকার ভোগের জন্য তার অনুমতি প্রার্থনা করেছিলো। এই ক্ষেত্রে মোকদ্দমাটির ফলাফল হতে পারে -

57 / 100

57. নিম্নের কোন ক্ষেত্রে একটি দেওয়ানি আদালত উহার বিবেচনামূলক ক্ষমতা [Discretionary Power] প্রয়োগ করতে পারে না? [জুডি. : ২০১৩]

58 / 100

58. কোনো ত্রুটির কারণে খারিজ হওয়া আপিলের ক্ষেত্রে Direct re-admission of appeal এর আবেদন কতবার সর্বোচ্চ কতবার দাবি করা যায়?

59 / 100

59. নিঃসম্বল ব্যক্তি আপিল করলে তার নিঃস্বতা সম্পর্কে তদন্ত করা যায় দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধিমতে?

60 / 100

60. তামাদি আইন অনুসারে নিচের কোনটি সঠিক?

61 / 100

61. ভূমি নিয়ে বিরোধে খরচ সম্পর্কে আদেশ ফৌজদারি কার্যবিধির কোন ধারাবলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিতে পারেন?

62 / 100

62. একটি সাহিত্যকর্ম সম্পাদন ও প্রকাশের জন্য লেখক ‘ক’, গ্রন্থ প্রকাশক ‘খ’ এর সাথে চুক্তিবদ্ধ হন। ‘ক’ চুক্তি ভঙ্গ করলে সুনিির্র্দষ্ট প্রতিকার আইনের অধীন ‘খ’ এর কী প্রতিকার আছে? [জুডি. : ২০১২]

63 / 100

63. একজন আইনজীবী কোনো মামলায় তার মক্কেলের জন্য আনুষ্ঠানিক বিষয় ব্যতীত অন্য কোনো বিষয়ে সাক্ষী হলে তিনি মামলাটি(র) ............। [বার : ২০২৩]

64 / 100

64. ঘোষণামূলক মামলায় কত টাকা কোর্ট ফি দিতে হয়? [জুডি. : ২০১১]

65 / 100

65. “An Advocate shall not represent conflicting interests.” এটি .... এর প্রতি একজন আইনজীবীর আচরণ সম্পর্কিত নীতি। [বার : ২০২২]

66 / 100

66. একটি ফৌজদারি রিভিশন নিষ্পত্তির সময় কত দিন?

67 / 100

67. সত্যপাঠ প্রদান করতে হয় দেওয়ানি কার্যবিধির ৬ নং আদেশের কত বিধি অনুযায়ী?

68 / 100

68. সরকারের বিরুদ্ধে মোকদ্দমা করতে কতদিন আগে নোটিশ দিতে হয়?

69 / 100

69. দণ্ডবিধিতে বর্ণিত অপরাধসমূহের ইনকোয়ারি কোন আইনের বিধান অনুসারে করা হয়?

70 / 100

70. ফৌজদারি কার্যবিধির ৩৪৫ ধারামতে The composition of an offence under this section shall have the effect of ...... of the accused with whom the offence has been compounded.

71 / 100

71. একটি ডিক্রিতে নিচের কোনটি থাকবে না?

72 / 100

72. তামাদি আইন নিচের কোন ক্ষেত্রে সময়ের কারণে প্রতিকারকে বারিত করে?

73 / 100

73. ‘ক’ দায়রা আদালতে অভিযুক্ত হয়ে ‘খ’ এর অপরাধজনকভাবে প্রাণনাশের জন্য দণ্ডিত হলো। পরে একই ঘটনার ভিত্তিতে ‘খ’ কে খুন করার দায়ে ‘ক’ এর বিচার করা -

74 / 100

74. সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় দলিল বাতিলের বিধান উল্লেখ আছে— [জুডি. : ২০১১]

75 / 100

75. বাংলাদেশের কোনো মুদ্রা জাল করণের অংশবিশেষ সম্পাদন করলে তার সর্বোচ্চ শাস্তি হিসেবে নিচের কোনটি সঠিক?

76 / 100

76. কোনো স্থানে তল্লাশি করতে হলে কমপক্ষে কতজন সাক্ষীর উপস্থিতিতে তল্লাশিটি করতে হবে?

77 / 100

77. দলিল যার বিরুদ্ধে প্রমাণ করতে চাওয়া হচ্ছে তার কাছেই যদি মূল দলিলটি থেকে থাকে এবং নোটিশ দেওয়া সত্ত্বেও তা সে দাখিল করছেনা, সেক্ষেত্রে কোনো দলিল প্রমাণের পদ্ধতি কী?

78 / 100

78. ব্যাংক কোম্পানীর সাথে প্রতারণার শাস্তি কত?

79 / 100

79. নিম্নের কোন ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়া যাবে না? [জুডি. : ২০১২]

80 / 100

80. ফৌজদারি কার্যবিধির তৃতীয় তফসিলের সংশ্লিষ্ট ধারা নিচের কোনটি?

81 / 100

81. আদালত কখন মোকদ্দমায় কোনো পক্ষকে বাদ দিতে বা সংযুক্ত করতে আদেশ দিতে পারে?

82 / 100

82. আদালত পক্ষগণের মৌখিক জবানবন্দি গ্রহণ করলে তা কোন বিধিবলে লিখিত হতে হবে ও তা নথির অংশে পরিণত হবে?

83 / 100

83. একজন অ্যাডভোকেটের মামলা পরিচালনার দায়িত্ব অন্য কোনো অ্যাডভোকেটকে অর্পণ করবে, যদি তাকে মক্কেলের পক্ষে সাক্ষ্য প্রদান করতে হয়- [বার : ২০১৩]

84 / 100

84. কোন সন হতে স্থাবর সম্পত্তি বিক্রির অরেজিস্ট্রিকৃত চুক্তিনামা বলবৎযোগ্য নহে? [জুডি. : ২০১২]

85 / 100

85. Form of warrant of arrest - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

86 / 100

86. স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশের জন্য ক্ষতিপূরণের মোকদ্দমার তামাদির মেয়াদ বলা আছে-

87 / 100

87. কোনো মামলা বিচারাধীন থাকা অবস্থায়, পুনরায় একই পক্ষগণ ও বিচার্য বিষয় নিয়ে মোকদ্দমা দায়ের করতে বিধিনিষেধ কোন ধারায় আছে দেওয়ানি কার্যবিধির?

88 / 100

88. সাক্ষ্য আইনের ১৪৬ ধারাটিতে আনীত সংশোধনীর উদ্দেশ্য হিসেবে নিচের কোনটি সঠিক?

89 / 100

89. ধারের টাকা আদায়ের জন্য মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ কত অনুচ্ছেদে বলা আছে?

90 / 100

90. ক, চ—কে একটি দেয়ালঘেরা জায়গায় যেতে বাধ্য করে এবং সেখানে চ—কে তালাবদ্ধ করে রাখে। ফলে, চ সে দেওয়ালের মধ্যবর্তী নির্দিষ্ট সীমার বাইরে যেতে অসমর্থ হয়। দণ্ডবিধি অনুযায়ী ক এর অপরাধটি কী নামে অভিহিত হবে?

91 / 100

91. ‘কোনো আইনজীবী সরকারি পদে থাকাকালে কোনো কাজ করলে অবসর গ্রহণের পর একই বিষয়ে নিজেকে নিযুক্ত করতে পারেননা।’ — এটি কার প্রতি একজন আইনজীবীর আচরণ হওয়া উচিত? [বার : ২০২৩]

92 / 100

92. সাক্ষ্য আইনে তৃতীয় পক্ষের অভিমতের প্রাসঙ্গিকতার ধারাগুলোর বিস্তৃতি কতটুকু?

93 / 100

93. সাক্ষ্যে কোনো প্রশ্নের উত্তরদানের মধ্য দিয়ে যদি কেউ ফৌজদারি দোষে দোষী সাব্যস্ত হতে পারে এমন সম্ভাবনা থাকে সেক্ষেত্রে উক্ত সাক্ষীর পরিণতি হিসেবে নিচের কোনটি সঠিক?

94 / 100

94. Sedition অপরাধটি দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে?

95 / 100

95. আদালত কখন কোনো ঘটনাকে মিথ্যা প্রমাণিত করার জন্য সাক্ষ্যদানের অনুমতি দেবেন না?

96 / 100

96. একটি দেওয়ানি মোকদ্দমার সমন বিনা জারিতে ফেরত আসার ৩০ দিনের মধ্যে বাদী নতুন করে সমন পাঠানোর পদক্ষেপ না নিলে মোকদ্দমাটির পরিণতি কী হবে?

97 / 100

97. ক’ একটি কুঠার নিয়ে কাঠ কাটার কাজ করছে। কুঠারটির মাথা উঠে যাওয়ায় কাছে দণ্ডায়মান এক ব্যক্তিকে আঘাত করে ও তিনি নিহত হন। দণ্ডবিধি অনুসারে ক এর কাজটি অপরাধ না হবার শর্ত হিসেবে নিচের কোনটি সঠিক?

98 / 100

98. ‘ক’, ‘গ’ কে খুন করার জন্য ‘খ’ কে প্ররোচিত করে। ‘খ’ কার্যটি করতে অস্বীকৃতি জানায়। এখানে ক কে দণ্ডবিধি অনুযায়ী নিচের কোন অপরাধে অভিযুক্ত করা যেতে পারে?

99 / 100

99. দণ্ডবিধির কোন ধারায় Word, gesture or act intended to insult the modesty of a woman এটিকে অপরাধ বলে সংজ্ঞায়িত করা হয়েছে?

100 / 100

100. একজন আইনজীবীর ফি নির্ধারণের ক্ষেত্রে নিম্নের কোনটি বিবেচ্য বিষয় নয়? [বার : ২০২০]

Your score is

0%